শিক্ষা মানুষের চরিত্র গঠনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামিক মূল্যবোধে শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তোলাই জামিয়া দারুল উলূম হক্কানিয়া (মাদরাসা) ও এতিমখানার মূল লক্ষ্য। আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কুরআনে কারীম শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। তাজবিদসহ সঠিকভাবে কুরআন তেলাওয়াত, মৌলিক আকীদা, আহকাম ও ইসলামী আদর্শ শেখানোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নৈতিক, আধ্যাত্মিক ও ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে সচেষ্ট। আমাদের বিশ্বাস—দ্বীনী ও দুনিয়াবী শিক্ষার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সুশিক্ষিত, সৎ, মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। আমি আশা করি, আমাদের প্রতিটি শিক্ষার্থী ইমান, আমল, শিষ্টাচার ও নৈতিকতার দিক থেকে হবে আদর্শ; জ্ঞান, কর্ম ও আচরণের মাধ্যমে সমাজে ছড়িয়ে দেবে ন্যায়, শান্তি ও আলোকিত চিন্তার বার্তা। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, এবং সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবককে উত্তম প্রতিদান দান করুন—আমিন। — প্রিন্সিপাল আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুল